বর্তমানে যোগাযোগ কতো সহজ হয়ে গেছে! মন চাইলেই যোগাযোগ করে ফেলতে পারছি যে কারো সাথে। কিন্তু সম্পর্কটাও এতে করে আরেকটু মজবুত হয়েছে? নাহ! দিন দিন বরং সম্পর্কের এই সুতো কেটে কেটে যাচ্ছে।
.
অথচ নব্বই দশকেও তো আমাদের জীবনটা এমন ছিল না। কতোটা মধুর ছিল সেসময়কার সম্পর্কগুলো! মোবাইল ছিল না, ছিল না গতিময় ইন্টারনেট, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা ছিল। ভালোবাসাটা সেখানে যোগাযোগের উপর বেঁচে থাকতো না যে, ব্লক করে দিয়ে যোগাযোগ কেটে দিলেই ভালোবাসাটাও মরে যাবে।
.
এজন্যই নব্বই দশকের প্রেম-ভালোবাসা আর জীবন-সংসারই ছিল নিরেট বাঁধন, অবোধ্য আর অভাবনীয় ভালোবাসার ঠাসবুননে গড়া অতুলনীয় সব কাহিনী। এসময়ের ভালোবাসা যেখানে ঠুনকো সব কারণেই ভেঙে যায়, সম্পর্কের চেয়ে বিচ্ছেদ যেখানে সহজ, সেখানে নব্বই দশকের প্রেমময় সম্পর্কগুলোতে ছিল অগাধ বিশ্বাস আর যুগ-যুগান্তরের অপেক্ষা!
.
তেমনই একটি গল্পের প্লট আপনারা খুঁজে পাবেন “তাদের বাড়ি সুখ পাহাড়ে” ও “পাহাড়ি বাদশাহ” বইটিতে। যে গল্পদুটো আপনাকে নিয়ে যাবে নব্বই দশকে, কোনো এক পাহাড়ের চূড়ায়। মা’আদ ও আফির টোনাটুনির সংসারে। তাদের ভালোবাসার ঘরে জোছনারা ঝরে পড়ে, শেষরাত কুরআনের গুনগুনে গুঞ্জরিত হয়। ওদের ওযু হতো ঝরনার পানিতে, সময় কাটতো প্রিয়তমের অপেক্ষাতে, বই পড়ায়, চিঠি লেখায়।
.
কিন্তু ঝলমলে আকাশ মেঘে ঢেকে যেতে আর কয়দিন! মা’আদের ভাগ্যাকাশেও সেভাবেই ঘনিয়ে এলো বিপদের মেঘ। হঠাৎই এক গোধূলিক্ষণে স্নিগ্ধ আলোর সাথে করে হারিয়ে গেল মা’আদের প্রিয়তমা আফি!
.
কিন্তু কেন? কী হয়েছিল সুখ পাহাড়ে? জানতে হলে পড়তে হবে “তাদের বাড়ি সুখ পাহাড়ে” ও “পাহাড়ি বাদশাহ”
তাদের বাড়ি সুখ পাহাড়ে ও পাহাড়ি বাদশাহ প্যাকেজ
600.00 ৳ Original price was: 600.00 ৳ .450.00 ৳ Current price is: 450.00 ৳ .
লেখক : মুস্তাফিজ ইবনে আনির
প্রকাশনী : ফিলহাল প্রকাশন
বিষয় : ইসলামী সাহিত্য
পৃষ্ঠা : 426, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা
Category: প্যাকেজ
Be the first to review “তাদের বাড়ি সুখ পাহাড়ে ও পাহাড়ি বাদশাহ প্যাকেজ” Cancel reply
Related products
-25%
-25%
প্যাকেজ
-25%
-25%
প্যাকেজ
-25%
প্যাকেজ




Reviews
There are no reviews yet.