আধুনিক যুদ্ধক্ষেত্রের আকাশ এখন আর শুধু মানুষের দখলে নেই; সেখানে আধিপত্য বিস্তার করেছে শিকারি, ‘ড্রোন’। কিন্তু ড্রোনের ইতিহাস কি কেবল গত কয়েক দশকের? ড. ডেভ স্লগেট তার গ্রন্থে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযানের প্রায় একশ বছরের বিবর্তন তুলে ধরেছেন। প্রথম বিশ্বযুদ্ধের ‘এরিয়াল টর্পেডো’ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ‘ভি-ওয়ান ফ্লাইং বম’, এবং ভিয়েতনাম যুদ্ধ হয়ে আজকের অত্যাধুনিক ‘প্রিডেটর’ ও ‘রিপার’ ড্রোনের অবিশ্বাস্য যাত্রার কাহিনী এখানে বর্ণিত হয়েছে। পাকিস্তান, ইয়েমেন এবং আফগানিস্তানের মতো দুর্গম অঞ্চলে ড্রোনের ব্যবহার কীভাবে যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে এবং স্থানীয় জনমনে এর প্রভাব লেখক তুলে ধরেছেন অপ্রকাশিত তথ্য ও গবেষণার মাধ্যমে। এছাড়া ভবিষ্যতে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশের সীমানা পর্যন্ত ড্রোন কীভাবে বিস্তৃত হতে পারে, তার রোমাঞ্চকর পূর্বাভাস পাওয়া যাবে এই বইয়ে। সময়ের চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে ড্রোন প্রযুক্তির বিশ্বজনীন ব্যবহার এবং এর পেছনের অজানা সত্যগুলো আপনার জন্য অপেক্ষা করছে।
-30%
ড্রোন ওয়ার ফেয়ার
Original price was: 440.00 ৳ .308.00 ৳ Current price is: 308.00 ৳ .
লেখক : ডক্টর ডেভ স্লগেট
অনুবাদ : সৌরভ হাছান হিমেল
প্রকাশনী : ফিলহাল প্রকাশনী
বিষয় : ইতিহাস : সামরিক ও যুদ্ধবিগ্রহ
পৃষ্ঠা : 240, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2026
ভাষা : বাংলা

দ্য মাস্টারমাইন্ড
অয়েল ওয়ার 

Reviews
There are no reviews yet.